Friday, February 16, 2018

ভালোবাসার মূল সুর

ভালোবাসা নামক একটি বিষয় মানুষ বারবার বড়ো লাস্যে উচ্চারণ করে। মানবতার জন্য ভালোবাসা প্রয়োজন। কিন্তু মানবতাবিহীন ভালোবাসা উদ্দেশ্য হাসিলের প্রকৃষ্ট উপায় বই কিছু নয়। গভীর ভালোবাসা এত ঠেসে বসে যে, সে রক্তমাংস পর্যন্ত চুষে নেয়। যেখানে স্বার্থ নেই সেখানে ভালোবাসার অবকাশ নেই। কারণ স্বার্থ হাসিলের জন্য ভালোবাসার জন্ম। ভালোবাসার শ্রেষ্ঠ অংশ সম্প্রীতি ও সহানুভূতি।এ দুটির সমন্বয় হচ্ছে মানবতা- যেটি ভালোবাসার চেয়ে অনেক মার্জিত, অনেক সুন্দর। কারণ ভালোবাসা কেবল সীমিত জনের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু মানবতা ছড়িয়ে পড়ে সর্বত্র। ভালোবাসা ব্যক্তিজনীন কিন্তু মানবতা সর্বজনীন।
ড, মোহাম্মদ আমীন, বিচিন্ত কথন।

No comments:

Post a Comment