Friday, February 16, 2018

রূপ ও গুণ

রূপ ও গুণ দুটো মাধুর্যময় প্রত্যয়, আকর্ষণীয় এবং নান্দনিক ভাবধারায় কাঞ্চন-লালিত্য আকর্ষণ।দুটোই
লোভনীয়, দুটোই হৃদয়গ্রাহী ও প্রশান্তিদায়ক। এই দুটোর হৃদয়গ্রাহ্যতা প্রায় অভিন্ন হলেও কিছু পার্থক্য রয়েছে।যা সহজে চোখে পড়ে, ক্যামেরায় যেটি তুলে আনা যায় সেটি রূপ। গুণ চোখে পড়ে না তাই ক্যামেরা দিয়েও বন্দি করা যায় না। সৌন্দর্য চামড়ার উপরে কিন্তু গুণ থাকে চামড়ার নিচে।যদি বলা হয় কোনটি শ্রেষ্ঠ ? এর উত্তর সহজ নয়। রূপ একপ্রকার গুণ এবং এবং গুণ একপ্রকার রূপ। একটি অন্যটিকে সমর্থন করলে ব্যক্তি সত্যিকার অর্থে আকর্ষনীয় হয়ে ওঠে। যেটা সহজে দেখা যায় না।
ড. মোহাম্মদ আমীন, বিচিন্ত কথন।

No comments:

Post a Comment